ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

আজ পবিত্র হজ

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হা’মদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক…মধুধ্বনি-প্রতিধ্বনিতে পবিত্র আরাফাতের পাহাড় ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাস মুখর ও প্রকম্পিত হচ্ছে।

বিশ্বের প্রায় ২০ লাখ মুসলমান পবিত্র হজ পালনের জন্য এখন সৌদি আরবের মিনায় অবস্থান করছেন। মিনা থেকে আজ তারা আরাফাত ময়দানে যাবেন। সেখানেই শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা।

ইসলামের ৫ স্তম্ভের অন্যতম পবিত্র হজ। ২০ আগস্ট পবিত্র আরাফাতের ময়দানেই শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েত।

স্থানীয় সময় ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য গাড়িতে বা ট্রেনে মিনা থেকে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের উদ্দেশ্যে। ১৮ কিলোমিটার দূরত্বের এই পথ বেশির ভাগ হাজি পাড়ি দেবেন পায়ে হেঁটেই। তবে হাজিদের যাতায়াতের সুবিধার জন্য গত কয়েক বছর ধরেই মেট্রোরেল চালু হয়েছে।

আরাফাতের পবিত্র ময়দানে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

সোমবার সারাদিন আরাফাতে অবস্থান করে রাতে মুজদালিফায় অবস্থান করবেন হাজিরা। মঙ্গলবার ভোরে শয়তানকে পাথর মারার উদ্দেশ্যে হাজিরা আবার আসবেন মিনায়।

পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশ-পাশের এলাকায় ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সঙ্গে কাজ করছে ১৬ হাজার গাইড।

এবার হজের খুতবায় নতুন খতিব: এবারের হজে খুতবা দেবেন শায়খ ডা. হুসাইন বিন আবদুল আজিজ আশ শায়েখ। শায়খ ডা. হুসাইন বিন আবদুল আজিজ আশ শায়েখ ১৯৮৯ সাল থেকে মসজিদে নববীর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন।

তিনি মসজিদে নববীর শিক্ষক ও শায়খুল হাদিস। তিনি মদিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে ২৭ বছর ধরে দায়িত্ব পালন করছেন।

নিয়ম অনুযায়ী সৌদি আরবের স্থানীয় সময় বেলা সোয়া ১২টার (বাংলাদেশ সময় ৩টা) দিকে খুতবা শুরু হয়।

সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

আজ পবিত্র হজ

আপডেট সময় ০৬:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮