ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

মেলান্দহে ৩ মেট্রিক টন ভিজিএফ চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মেলান্দহ উপজেলায় কালোবাজারে বিক্রি করে দেওয়া প্রায় ৩ মেট্রিক টন ভিজিএফ চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ১৯ আগস্ট বিকেলে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি বাজারে বিএনপি কার্যালয় থেকে এই চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন পুলিশ নিয়ে ১৯ আগস্ট বিকেল চালটার দিকে চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি বাজারে অভিযান চালান। এ সময় ইউপি ভবনের কাছেই ভাবকি বাজারে স্থানীয় বিএনপি কার্যালয়ের ঘরে কালোবাজারিরা সরকারি খাদ্য বিভাগের বস্তা খুলে সাধারণ বস্তায় চাল ভরছিল। অভিযানের বিষয়টি টের পেয়ে কালোবাজারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে খোলা অবস্থায় প্রায় ৩ মেট্রিক টন চাল এবং সরকারি খাদ্য বিভাগের বেশ কিছু খালি বস্তা জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।

জব্দকৃত চালগুলো মেলান্দহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রাজ্জাকের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন বাংলার চিঠি ডটকমকে বলেন, জব্দ করা প্রায় ৩ মেট্রিক টন চাল চরবানিপাকুরিয়া ইউপির ভিজিএফ বরাদ্দের চাল বলে প্রাথমিকভাবে নিশ্চিৎ হওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত চাল পিআইও’র জিম্মায় রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মেলান্দহে ৩ মেট্রিক টন ভিজিএফ চাল উদ্ধার

আপডেট সময় ০৭:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮