ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ১৯তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট। ১৯৯৯ সালের ২০ আগস্ট উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাওয়ার পথে হযরত শাহজালাল (তৎকালীন জিয়া) আর্ন্তজাতিক বিমানবন্দরে তিনি মৃত্যুবরণ করেন।

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ি গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা রিয়াজ উদ্দিন তালুকদার ছিলেন বৃহত্তর ময়মনসিংহের বিখ্যাত দানশীল ও ধার্মিক ব্যক্তি।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। রাষ্ট্রপতি জিয়ার শাসনামলে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির অস্তিত্ব রক্ষা এবং এ দেশীয় জাতীয়তাবাদ রাজনীতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের এলজিআরডিমন্ত্রী হন এবং দলের মহাসচিব নিযুক্ত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ৯০‘র স্বৈরাচারবিরোধী আন্দোলনের সক্রিয় নেতা ছিলেন। তিনি ছিলেন চারদলীয় ঐক্যজোটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আমৃত্যু চারদলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

মরহুমের ভাতিজা, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, আব্দুস সালাম তালুকদারের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে ২০ আগস্ট সকালে সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ি গ্রামস্থ মরহুমের কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ, পৌরসভার প্রধান কয়েকটি সড়কে শোকর‌্যালি, দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্মরণসভা ও বিভিন্ন ইউনিয়নে কাঙ্গালিভোজসহ নানা কর্মসূচি রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

আপডেট সময় ০৬:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮