ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

জামালপুরে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মাদক কারবারি শাবানাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে শাবানা নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার সচেতন ছাত্র ও যুবসমাজ। তারা ১৬ আগস্ট দুপুরে শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা চাররাস্তা মোড়ে এলাকার সচেতন নাগরিক সমাজ ও সুধীজনের ব্যানারে এ প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেন।

গোদাশিমলা চার রাস্তা মোড় এলাকার ছাত্র ও যুবসমাজ, স্থানীয় সাধারণ ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা ১৬ আগস্ট দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে তারা ‘মাদকমুক্ত সমাজ চাই, সুখী বাংলাদেশ গড়তে চাই’সহ মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি স্থানীয় কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে চাররাস্তা মোড়ে মানববন্ধনে মিলিত হন। মানববন্ধনে বক্তব্য দেন বিশ^বিদ্যালয় পড়–য়া ছাত্র নাঈমুর রহমান, আবু সাঈদ ও সাধারণ ব্যবসায়ী সুমন আহমেদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ভেলা পিঙ্গলহাটি গ্রামের শাবানা (৩০) বছর খানেক আগে এলাকায় রাস্তার মোড়ে ডিম, রুটি বিক্রি করতেন। এক পর্যায়ে স্থানীয় একটি অসাধুচক্রের খপ্পড়ে পড়ে তিনি ইয়াবা ও গাঁজা ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি স্বচ্ছল হয়ে উঠেন। এলাকার কতিপয় যুবক তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা কিনে সেবন করে ধ্বংস হতে চলেছে। সপ্তাহ খানেক আগে রাতে আইন-শৃংখলা বাহিনীর লোক পরিচয়ে কিছু লোক তাকে প্রাইভেট কারে করে উঠিয়ে নিয়ে গেলে শাবানা খাতুনের মাদক কারবার ফাঁস হয়ে যায়। ওই রাতে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে দফারফা করে ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা অবিলম্বে মাদক কারবারি শাবানা খাতুনকে গ্রেপ্তার করে সর্বনাশা মাদকের ছোবল থেকে এলাকার ছাত্র ও যুবসমাজকে রক্ষার দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

জামালপুরে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮