ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

আর্জেন্টিনার হয়ে এ বছর আর মাঠে নামবেন না মেসি

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে সেপ্টেম্বরের দু’টি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা দলে যোগ দিচ্ছেন না লিওনেল মেসি। আরেকটি সূত্র জানিয়েছে চলতি বছর আর আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামবেন না এই সুপারস্টার।

গণমাধ্যমের সূত্রমতে বার্সেলোনার এই তারকা আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনিকে যুক্তরাষ্ট্রের আসন্ন দু’টি প্রীতি ম্যাচে না খেলার বিষয়টি জানিয়ে দিয়েছেন। পুনরায় কবে আবারো জাতীয় দলে ফিরবেন এ সম্পর্কেও নিশ্চিত করে কিছু বলেননি। রাশিয়া বিশ্বকাপে শেষ ১৬ থেকেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে ৩১ বছর বয়সী মেসি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আর্জেন্টিনার বিদায়ে দ্বিতীয়বারের মত মেসির অবসর নিয়েও গুঞ্জন উঠেছিল।

বিশ্বকাপের ব্যর্থতায় কোচের পদ থেকে জর্জ সাম্পাওলিকে সড়িয়ে স্কালোনিকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়।

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পরাজিত হবার পরে মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন। যদিও দুই মাস পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে আবারো জাতীয় দলে ফিরে আসেন মেসি।

১২ আগস্ট স্প্যানিশ সুপারকাপে জয়ের মাধ্যমে বার্সেলোনার অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন আর্জেন্টাইন এই তারকা।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আর্জেন্টিনার হয়ে এ বছর আর মাঠে নামবেন না মেসি

আপডেট সময় ০৮:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮