ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

জাতির পিতার প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা জানানো হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সকাল সাড়ে নয়টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, আওয়ামী লীগ নেতা সাকাওয়াতুল্লাহ সাকা, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল সাড়ে ১০টায় এন এম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের নেতৃত্বে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে সকাল নয়টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

অপরদিকে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের উদ্যোগে অধ্যক্ষ অধ্যাপক মো. ইদ্রিস আলীর নেতৃত্বে শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কলেজ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কলেজের সকল প্রভাষক, কর্মচারী ও শিক্ষার্থীরা শোক র‌্যালিতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

আপডেট সময় ০৫:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮