ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা ইসলামপুরে শীতার্তদের শীতবস্ত্র দিল রেডক্রিসেন্ট মাদারগঞ্জে আগুনে পুড়ল দরিদ্র কৃষকের গবাদি পশুসহ বসতবাড়ি নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল, ঝুঁকিতে কৃষি আবাদ জামালপুরে প্রজনন স্বাস্থসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে অজ্ঞাত পরিচয়ের শিশুর লাশ উদ্ধার

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ীতে অজ্ঞাত পরিচয়ের দেড় বছরের এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে পৌর এলাকার মাইজবাড়ী ব্রিজপাড় ঝিনাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ আগস্ট বিকেলে পৌরসভার মাইজবাড়ী এলাকার স্থানীয় নাছিমা বেগম নদীর পাড়ে গরু চরাতে যায়। এ সময় একটি শিশুর লাশ নদীর পাড়ে ভাসতে দেখে তিনি লোকজনদের খবর দেন। পরে খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ শিশুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, অজ্ঞাত পরিচয়ের দেড় বছরের ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিবার পরিজন না পাওয়ায় লাশের ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ

সরিষাবাড়ীতে অজ্ঞাত পরিচয়ের শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় ১০:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮