ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

সরিষাবাড়ীতে যুবকের মৃত্যু, স্ত্রী-শাশুড়ি আটক

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া পশ্চিমপাড়া এলাকায় রকিবুল ইসলাম রাব্বি (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ৯ আগস্ট দুপুরে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত যুবক পৌরসভার সাবেক কমিশনার খলিলুর রহমান তরফদার ওরফে কালুর ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শিমলা বাজারের খলিলুর রহমান তরফদারের ছেলে রকিবুল ইসলাম রাব্বি ও সদর উপজেলার দিগপাইত এলাকার আবুল কাশেমের মেয়ে মৌটুসি আক্তার (২৩) তিন বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। উভয়ের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় তাদের মধ্যে পারিবারিক অশান্তি ছিল। তারা সাতপোয়া পশ্চিমপাড়া এলাকায় ফরিদ উদ্দিনের বাসা ভাড়া নিয়ে থাকতেন।

৮ আগস্ট রাত ১০টার দিকে রকিবুল ইসলাম রাব্বি গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে ঘরের বারান্দায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে- বলে তার স্ত্রী মৌটুসি আক্তার বাড়ির লোকদের জানান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা খলিলুর রহমান তরফদার বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ছেলের বাসায় যাই, এ সময় তার লাশ ঘরের সোফায় ছিল।’ তিনি অভিযোগ করেন, ‘ঘটনাটি আত্মহত্যা নয়- এটি রহস্যজনক। পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করলে সঠিক তথ্য বের হবে।’

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোহাব্বত কবীর বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘ মৃত রকিবুল ইসলাম রাব্বির লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে নিহতের স্ত্রী মৌটুসি আক্তার ও শাশুড়ি হাসি বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

সরিষাবাড়ীতে যুবকের মৃত্যু, স্ত্রী-শাশুড়ি আটক

আপডেট সময় ০৫:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮