ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

জামালপুরে স্মার্টকার্ড বিতরণ শুরু

স্মার্টকার্ড গ্রহণ করেন সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ৮ আগস্ট দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল প্রমুখ। এ সময় জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা মল্লিক উপস্থিত ছিলেন।

স্মার্টকার্ড গ্রহণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলার চিঠি ডটকম

অনুষ্ঠানের আলোচনা শেষে সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীসহ নয়জনের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সঞ্চালক জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনজুরুল আলম জানান, প্রথম পর্যায়ে জামালপুর সদর উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪ লাখ ৬৯ হাজার ৩২৩ জন ভোটারের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ৯ আগস্ট জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৫৬৫ জন নারী-পুরুষ ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে স্মার্টকার্ড বিতরণ শুরু

আপডেট সময় ০৮:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮