ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

সরিষাবাড়ীতে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ, আহত ১০, আটক ১

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বাড়িঘরে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৭ আগস্ট সকালে উপজেলার মহাদান ইউনিয়নে চরবাঙ্গালি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নারী-পুরুষসহ উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আসাদ উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, চরবাঙ্গালি গ্রামের মৃত খোরশেদ সরকারের ছেলে মজনু মিয়ার সাথে পার্শ্ববর্তী কোনাবাড়ি গ্রামের হাক্কু মিয়ার ছেলে আসাদ উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে ৭ আগস্ট সকালে আসাদ উদ্দিনের নেতৃত্বে তার লোকজন মজনু মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় মজনু মিয়া (৪২), তার স্ত্রী ইসরা আরা (৩৫), জবেদা বেগম (৪০), আঙ্গুরী বেগম (৪৫), রাশেদা খাতুন (১৯) ও আজিজল হককে (৬৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর করে বলে মজনু মিয়া জানান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সরিষাবাড়ীতে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ, আহত ১০, আটক ১

আপডেট সময় ০৮:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮