ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

নিরাপদ সড়কের দাবিতে জামালপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরে নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জামালপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২ আগস্ট সকালে তারা জামালপুর শহরের বকুলতলা মোড়ে এ কর্মসূচি পালন করে।

জানা গেছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহত হওয়ার প্রতিবাদে জামালপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ২ আগস্ট বেলা ১১টার দিকে শহরের বকুলতলা মোড়ে মানববন্ধনে অংশ নেয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সেখান থেকে তারা বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর সড়কের সরকারি জাহেদা সফির মহিলা কলেজগেটে গিয়ে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেয় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র তৌকির আহমেদ, মাহমুদুল হাসান, আনান গাজী, জয়ন্ত রাম, তানভীর ফুয়াদ, জামালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তৌহিদুর রহমান ও জামালপুর জিলা স্কুলের ছাত্র হাসান মোদাসসির প্রমুখ।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানায়।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর উচ্চ বিদ্যালয়, জামালপুর জিলা স্কুল, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত

নিরাপদ সড়কের দাবিতে জামালপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৫:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮