ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

কুমিল্লায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ৩১ জুলাই দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী গোমতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আকলিমা আক্তার। সে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের আবদি মিয়ার মেয়ে ও গোমতা এলাকার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় তামান্না নামে আরও এক ছাত্রী আহত হয়েছে।

এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে অন্তত ১১টি ট্রাক ভাংচুর করে। বেলা তিনটায় হাইওয়ে ও জেলা পুলিশের সমন্বয়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান সরকার জানান, ক্লাস চলাকালিন সময়ে দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী তামান্না অসুস্থ হয়ে পড়ে। টিফিনের বিরতির সময় অসুস্থ তামান্না ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি লিখিত দরখাস্ত দিলে প্রধান শিক্ষক তার ছুটি মঞ্জুর করে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত দেন। তামান্না একা বাড়ি যেতে পারবে না বিধায় তার সহপাঠি একই গ্রামের আকলিমাকেও ছুটি দিয়ে বাড়িতে পাঠান। তারা মহাসড়কের পাশ ঘেঁষে বাড়ি ফেরার সময় পিছন থেকে বালুবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলেই আকলিমা নিহত হয়। এতে আহত হয় তামান্নাও। তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানায়, আমাদের বোন (নিহত আকলিমা ও আহত তামান্না) মহাসড়কের পাশ ঘেঁষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলো, কিন্তু ট্রাক চালকের বেপরোয়া গতিতে এ দুর্ঘটনা ঘটে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

কুমিল্লায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

আপডেট সময় ১০:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮