ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে জামালপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন পরিণত হয় মিলনমেলায়

যুক্তরাষ্ট্রে জামালপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন। ছবি : বাংলার চিঠি ডটকম

নিউইর্য়ক প্রতিবেদক ॥
যুক্তরাষ্ট্রে বসবাসরত জামালপুবাসীদের গড়া সংগঠন জামালপুর জেলা সমিতি ইন্ক এর বার্ষিক বনভোজন ২২ জুলাই নিউইয়র্কের হেক্সার স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বনভোজনে সমিতির সকল সদস্য ও তাদের পরিবারবর্গ নির্মল আনন্দে মেতে উঠে। খেলাধুলা, নৃত্য, গান, র‌্যাফেল ড্রসহ নানা আয়োজনে বিশেষ করে শিশুদের কোলাহলে মুখর হয়ে উঠে পার্কের সবুজ প্রাঙ্গণ।

দীর্ঘ একমাসের প্রস্তুতি শেষে বনভোজন ক্ষেত্র পরিণত হয় প্রবাসী জামালপুরবাসীদের পবিত্র মিলনমেলায়। বনভোজনে আসা সদস্যসহ অতিথিদের শুভেচ্ছা জানান জামালপুর সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ও আহম্মদ রেজা খান। এ সময় পাশে ছিলেন বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক মো. আলমগীর খান সদস্য সচিব এ এস এম আসাফুদ্দৌলাহ লিটন, সদস্য নবীন, বিপ্লব খান, পিন্টু, মো. আতিকুল্লাহ ও সিদ্দিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবু হায়াত মোস্তফা হেলাল।

বনভোজন সফল করতে সার্বিক সহায়তায় ছিলেন খন্দকার আবু মুরাদ, ইঞ্জিনিয়ার শফিউল্লাহ বাদল, মো. আশরাফ, নাসির ইকবাল, মো. মশিউর রহমান সোহেল, মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু, বেলাল আহমেদ, মো. আক্তারুজ্জামান, মো. মাসুম, মোখলেস, সিদ্দিক আকবর বিদ্যুৎ, সুলতান মাহমুদ, সাইফুল, মেহের কবির, আবু তালহা নসীব, রফিকুল হাসান শাফি, মো. মাসুম খান, মো. দুলাল হোসেন, মো. মাকসুদুর রহমান বিপুল, নুরুল ইসলাম, নূর-এ-আলম সিদ্দীক, মনোয়ারা, জিয়াউল হক প্রমুখ।

বনভোজনের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ, জামালপুর জেলা সমিতির উদ্যোগে প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা এবং চিত্ত বিনোদনের জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া বাংলাদেশে বিশেষ করে জামালপুরে প্রাকৃতিক দুর্যোগসহ আর্ত-মানবতার সেবায় এই সমিতি কাজ করে থাকে। বর্তমান কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বনভোজনে আসা সমিতির সদস্য ও অতিথিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে জামালপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন পরিণত হয় মিলনমেলায়

আপডেট সময় ০৯:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮