ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

বকশীগঞ্জে সরকারি কিয়ামত উল্লাহ কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ক্লাস বর্জন করেছে সরকারি কিয়ামত উল্লাহ কলেজের শিক্ষকেরা। ২৪ জুলাই কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ক্লাস বর্জন করেন।

জানা গেছে, ২৩ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে একদল দুর্বৃত্ত কলেজে ঢুকে বিভিন্ন শ্রেণি কক্ষের শিক্ষার্থীদের বের করে দিয়ে ভাংচুর করে। এ সময় শিক্ষকেরা প্রতিবাদ করলে তাদের সাথেও অশালীন আচরণ করে চিহ্নিত দুর্বৃত্তরা। পরে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরই প্রতিবাদে ২৪ জুলাই ক্লাশ বর্জনের ডাক দেয় কলেজের শিক্ষক পরিষদ।

তবে বিষয়টি সুরাহা করার জন্য ২৪ জুলাই দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় কলেজে বৈঠক করেছেন।

কলেজটির শিক্ষকেরা জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত এর সুরাহা ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ ক্লাস বর্জন অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে সরকারি কিয়ামত উল্লাহ কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন

আপডেট সময় ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮