ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহেশখালীর পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।

২১ জুলাই রাত থেকে ২২ জুলাই ভোর পর্যন্ত এ অভিযান চালিয়ে কারখানা থেকে ২০টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

এ সময় আটক করা হয়েছে অস্ত্র তৈরির দুই কারিগরকে। আটক কারিগররা হলেন- আব্দুল হাকিম (৩৮) ও শহিদুল্লাহ (৩১)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব কোম্পানি অধিনায়ক মেহেদী হাসান জানান, দ্বীপ উপজেলা মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। ২১ জুলাই সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানের এক পর্যায়ে রাত ১১ টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় তারা।

তিনি জানান, র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। এ সময় ২০টি বন্দুক, গুলি ও অস্ত্র তৈরির সরাঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক আব্দুল হাকিম ও মো. শহিদুল্লাহকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

মহেশখালীর পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব

আপডেট সময় ০২:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮