ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

রোনালদোর কারণে জুভেন্টাসের মৌসুমের সব টিকিট শেষ

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
২০১৮-১৯ মৌসুমকে সামনে রেখে জুভেন্টাস তাদের মৌসুমের সব টিকিট বিক্রি শেষ করে ফেলেছে। রিয়াল মাদ্রিদ থেকে তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর আগমনেই সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

সিরি-আ চ্যাম্পিয়ন দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত মৌসুমের ৯৫ শতাংশ টিকিট যারা নিয়েছিল তারা এবার টিকিটের পরিমাণ নবায়ন করার জন্য ক্লাবের উপর চাপ দিচ্ছে। বৃহস্পতিবার মাত্র এক ঘন্টার মধ্যে নির্ধারিত টিকিটগুলো বিক্রি হয়ে গেছে। তবে ক্লাব সদস্যদের যে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে তাদের মধ্যে টিকিটগুলো এখনো দেয়া হয়নি। এবারের মৌসুমে টিকিটের দাম বাড়ানো সত্বেও বিক্রি মোটেই কম হয়নি।

ক্লাবের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মৌসুম শুরু হবার মাত্র মাসখানেক আগেই ২৫,৩০০ মৌসুমী টিকিট বিক্রি হয়ে গেছে।’

রোনালদো ক্লাবে আসায় স্টেডিয়ামের কিছু কিছু অংশের টিকিটের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গড়ে এই মূল প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা শুধুমাত্র হোম ম্যাচের জন্য।
সূত্র : ইত্তেফাক

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রোনালদোর কারণে জুভেন্টাসের মৌসুমের সব টিকিট শেষ

আপডেট সময় ০২:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮