ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

সুজন সেন, শেরপুর ॥
শেরপুরে ট্রাকের ধাক্কায় এক ট্রলি হেলপার নিহত হয়েছে। নিহত ওই হেলপারের নাম মাসুম (৩০)। ১৯ জুলাই দুপুরে জেলার নালিতাবাড়ী-ঝিনাইগাতী সড়কের বাতিজখিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের বাড়ি নকলার ধনাকুশা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নকলা উপজেলা থেকে ধান বোঝাই করে ট্রলিটির চালক ও হেলপার মাসুম শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজারের দিকে যাচ্ছিলেন। ট্রলিটি জনৈক নজরুল ইসলামের চাতালের কাছাকাছি পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক ওই ধান বোঝাই ট্রলিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় হেলপার মাসুম মাটিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনায় ট্রলির চাকাসহ ইঞ্জিনটি দুমড়ে মুচড়ে যায়।

পরে খবর পেয়ে শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মাসুমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘাতক ওই ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

আপডেট সময় ০৪:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮