ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

যুদ্ধাপরাধে মৌলভীবাজারের ৪ জনের মৃত্যুদণ্ড

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৌলভীবাজারের রাজনগরের মো. আকমল আলী তালুকদারসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়ে ১৭ জুলাই রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল ১৭ জুলাই এ রায় ঘোষণা করেন। এটি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের অভিযোগে আনা মামলায় ৩৩ তম রায়। রায়ে বলা হয়, আসামিদের বিষয়ে আনা দুটি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটিতে সব আসামীকেই মৃত্যুদণ্ড এবং অপরটিতে সবাইকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলায় গত ২৭ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষামান রাখা হয়। ১৭ জুলাই রায় ঘোষণার বিষয়ে কাল দিন ধার্য করে আদেশ দেয় ট্রাইব্যুনাল। মো. আকমল আলী তালুকদার (৭৯) ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), মো. আনিছ মিয়া (৭৬) ও মো. আব্দুল মোছাব্বির মিয়া। আকমল আলী ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। আজ রায়ে, পলাতক তিন আসামিকে গ্রেফতার করে সাজা কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

২০১৬ সালের ৩০ মে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই বছরের ২৩ মার্চ তাদের বিষয়ে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা। এর আগে ২০১৫ সালের ২৬ নভেম্বর চার আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই দিনই জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রাম থেকে আকমল আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ আসামী মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ।

এ ছাড়াও একটি মামলায় গত ৩০ মে পটুয়াখালীর ৫ আসামীর বিষয়ে যুক্তিতর্ক শেষে যে কোনো দিন রায় (সিএভি) ঘোষণা করবে বলে আদেশ দেয় ট্রাইব্যুনাল। এটি হবে যুদ্ধাপরাধের মামলায় ৩৪ তম রায়। ২০১৭ সালের ৮ মার্চ এ আসামীদের বিষয়ে অভিযোগ গঠন করা হয়। আসামীদের সর্বোচ্চ সাজার আর্জি পেশ করে শুনানি করে প্রসিকিউশন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরোয়ানা জারির পর ৫ জনকেই গ্রেপ্তার করা হয়।বাসস।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

যুদ্ধাপরাধে মৌলভীবাজারের ৪ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০২:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮