ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে জামালপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

জামালপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলার চিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু ও সাংগঠনিক সম্পাদক হাসানের নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ জুলাই বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে যুবদল।

জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাইন উদ্দিন বাবুল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল ও শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি দাবি জানিয়ে বলেন, ‘খালেদা জিয়াসহ সকল নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি না দেওয়া হলে যুবদলের নেতাকর্মীরা সারা দেশে আন্দোলনের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’ সমাবেশ স্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে জামালপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৬:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮