ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

মহিলা টি-২০ বিশ্বকাপ বাছাই পর্ব: চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
মহিলা টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল। ১৪ জুলাই রাতে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ২৫ রানে হারায় আয়ারল্যান্ড মহিলা দলকে।

শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় আয়ারল্যান্ড। ব্যাটিং-এ নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ। দলের পক্ষে আয়শা রহমান সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া ফারজানা হক ১৭, শামিমা সুলতানা ১৬ ও জাহানারা আলম ১২ রান করেন। আয়ারল্যান্ডের ও’রেলি ২৮ রানে ৪ উইকেট নেন।

আয়ারল্যান্ডকে জয়ের জন্য ১২৩ রানের টার্গেট দিয়ে বল হাতে জ্বলে উঠে বাংলাদেশ। ফলে ৬ বল বাকী থাকতেই ৯৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে লুইস ২৬ রিচার্ডসন ২৩ রান করেন। বাংলাদেশের পান্না ঘোষ ১৬ রানে ৫ উইকেট নেন। টি-২০ ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ৫ উইকেট শিকার করলেন পান্না। এ ছাড়া নাহিদা আক্তার-রুমানা আহমেদ দুটি করে এবং জাহানারা আলম  একটি উইকেট নেন।

২০১৫ সালের বাছাই পর্বের ফাইনালে খেলেছিলো বাংলাদেশ মহিলা দল। সেবারও বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো আয়ারল্যান্ড। তবে সে ম্যাচে আইরিশদের কাছে ২ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। এবার প্রতিশোধ নিয়ে শিরোপা জিতে নিলো বাংলাদেশ।

তাই চ্যাম্পিয়ন হয়েই আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহিলা টি-২০ বিশ্বকাপ বাছাই পর্ব: চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ

আপডেট সময় ০৫:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮