ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
সমাজ থেকে শিশুশ্রম নির্মূলের লক্ষ্যে বর্তমান সরকারে অন্যতম অঙ্গীকার শিশুদের সর্বোত্তম সুরক্ষা ও অধিকার বাস্তবায়নের অন্যতম কৌশল হিসেবে প্রতিটি জেলায় শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। ১৫ জুলাই জামালপুরে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ কবীর।

সভায় কমিটি গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করে বক্তব্য রাখেন কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপমহাপরিদর্শক চিকিৎসক মোস্তাফিজুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌর সভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, বিশিষ্ট সংস্কৃতিকর্মী সাযযাদ আনসারী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বাশির উদ্দিন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিলসহ জেলায় কর্মরত সরকারি বিভাগের প্রধানগণ।

সভাসূত্র জানায়, জামালপুরে ইটভাটা, অটোমোবাইল ওয়ার্কশপ, পরিবহন সেক্টর, বিষ্কুট ফ্যাক্টরি ও বেকারি, ওয়ার্কশপ, লেদমেশিন, বিড়ি কারখানা, ষ্টিলের আসবাবপত্র, গাড়ি, লৌহজাত আসবাবপত্রে রংকরণ, চামড়ার জুতা তৈরি জুয়েলারি ও ইমিটেশন অলংক্ার তৈরি কারখানা, কসাই এর কাজ ও ববিন ফ্যাক্টরিতে মোট ৭৮৬ জন শিশু ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছে।

এসব র্ঝঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের রক্ষা এবং তাদের পুনর্বাসন করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রৈমাসিক সভা করার সরকারি নির্দেশনা থাকলেও জামালপুরে শিশুদের স্বার্থে প্রয়োজনে প্রতিমাসে সভা করা হবে বলে জেলা প্রশাসক আহমেদ কবীর উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুর জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮