ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

টি-২০ বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো বাংলাদেশের মহিলা দল

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আগামী টি-২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ মহিলা দল। ১২ জুলাই রাতে টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারায় বাংলাদেশ। ফলে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেলো বাংলাদেশ।

হল্যান্ডের আমষ্টিলভিনে অনুষ্ঠিত সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান করে বাংলাদেশ মহিলা দল। দলের পক্ষে নিগার সুলতানা অপরাজিত ৩১, উইকেরক্ষক শারমিন সুলতানা ২২ ও আয়শা রহমান ২০ রান করেন।

জয়ের জন্য ১২৬ রানের টার্গেটে বাংলাদেশের বোলারদের দৃঢ়তায় যোগ্য জবাব দিতে পারেনি স্কটল্যান্ড। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ৭৬ রান করতে পারে স্কটিশরা। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার-রুমানা আহমেদ ২টি করে উইকেট নেন। এ ছাড়া ১টি করে উইকেট নেন সালমা খাতুন-ফাহিমা খাতুন।

১৪ জুলাই টুর্নামেন্টের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে পাপুয়া নিউগিনিকে ২৭ রানে হারিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পায় আইরিশরাও।বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

টি-২০ বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো বাংলাদেশের মহিলা দল

আপডেট সময় ০৫:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮