ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুর পালপাড়ায় মাদকবিরোধী সমাবেশ

জামালপুরে মাদকবিরোধী মতবিনিময় সভায় সভায় বক্তব্য রাখেন সদর থানার ওসি নাসিমুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
১২ জুলাই জামালপুর পালপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি জঙ্গিবাদ, যৌন হয়রানি এবং বাল্যবিয়ে বিরোধী গণজাগরণমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের জনপ্রিয় আওয়াজ ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ সমাবেশ ও মতবিনিময় সভার প্রধান শ্লোগান ছিলো।

জামালপুর পৌরসভার পালপাড়ায় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরেশ চন্দ্র।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম, জামালপুর সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক আসাদুল ইসলাম, অপরাজেয় বাংলাদেশের কেন্দ্র ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর পৌরসভার কাউন্সিলর জামাল পাশা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম বলেন চলমান মাদকবিরোধী আইনী অভিযানের পাশাপাশি গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে জামালপুর সদর উপজেলার প্রতিটি মহল্লায় এই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে।

মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন শুধুমাত্র আইনি পদক্ষেপ গ্রহণ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন গণজাগরণ সৃষ্টি করা। মানুষকে ব্যপকভাবে সম্পৃক্ত করতে হবে। যা জামালপুর সদর থানার উদ্যোগে শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

জামালপুর পালপাড়ায় মাদকবিরোধী সমাবেশ

আপডেট সময় ০৮:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮