ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার গোলাম মোস্তফা বাপ্পী

গ্রেপ্তার গোলাম মোস্তফা বাপ্পী

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের চিহ্নিত মাদক কারবারি গোলাম মোস্তফা বাপ্পীকে ১০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। ১২ জুলাই বিকেলে শহরের দক্ষিণ কাছারিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১৩ জুলাই সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার গোলাম মোস্তফা বাপ্পী দক্ষিণ কাছারিপাড়া এলাকার মো. হারুন অর রশিদের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই বিকেলে দক্ষিণ কাছারিপাড়ায় শহরের চিহ্নিত মাদক কারবারি গোলাম মোস্তফা বাপ্পীর (৩৫) বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে রাতেই সদর থানার এসআই মো. ফয়সাল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোলাম মোস্তফা বাপ্পীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ১৩ জুলাই সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার গোলাম মোস্তফা বাপ্পী একজন চিহ্নিত মাদক কারবারি। চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যেও মাদক কারবার চালিয়ে আসছিল সে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

জামালপুরে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮