ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

শিক্ষক হত্যার প্রতিবাদে আশেক মাহমুদ কলেজে মানববন্ধন

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষকদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ওপর ন্যাক্কারজনক হামলা এবং সিলেটের শিক্ষক হারুন অর রশিদ ও ফরিদপুরের শিক্ষক সাজিয়া সুলতানার নির্মম হত্যাকান্ডের বিচারের দাবিতে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা। ২ জুলাই দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, কলেজটির অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজ শাখার সভাপতি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক স্বরূপ কুমার কাহালি, বিসিএস সাধারণ শিক্ষা মর্যাদা রক্ষা কমিটি জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও কলেজ শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো. আনিসুর রহমান প্রমুখ।

বক্তারা ঈশ্বরদী, সিলেট ও ফরিদপুরের শিক্ষকদের নির্যাতন ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘আমরা শিক্ষক সমাজ কারও ওপর বিদ্বেষ পোষণ করি না। তাহলে কেন আমরা অন্যের বিদ্বেষের শিকার হই। আমরা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাই। জীবনের নিরাপত্তা চাই।’ বিভিন্ন অমানবিক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে প্রয়োজনে সারা দেশে শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনের ডাক দিবে বলেও তারা ঘোষণা দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষক হত্যার প্রতিবাদে আশেক মাহমুদ কলেজে মানববন্ধন

আপডেট সময় ১২:২৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮