ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ১৩ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

​সন্ধ্যায় তারাকান্দি শহিদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল যমুনা সারকারখানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাকান্দি গেটপাড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে  সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ​পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির। যুবদলনেতা আফজাল হোসেন অংকনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান লিটন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির ও সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান ভোলা, যুবদলনেতা উজ্জ্বল খন্দকার প্রমুখ।

​

সরিষাবাড়ী : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তারাকান্দিতে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান লিটন বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সারাদেশে অগ্নিসন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ করে তুলছে। দেশ ধ্বংস করে বিদেশে পালিয়ে গিয়ে এখন তাঁরা গুপ্ত থেকে পুনরায় দেশকে ধ্বংসের পায়তারা শুরু করেছেন।

​তিনি আরও বলেন, গোপনে এসব নৈরাজ্য ও ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করুন। তা না হলে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের যেকোনো চক্রান্ত কঠোরভাবে মোকাবিলা করবে।

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

আপডেট সময় ০৯:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬