ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র

মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ

মাদারগঞ্জ : কড়ইচড়া ইউনিয়নের আনন্দ বাজার থেকে ভাংবাড়ী পর্যন্ত সড়কে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের খোয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। মানহীন নির্মাণসামগ্রী দিয়ে দায়সারাভাবে সড়কের কাজ শেষ করার চেষ্টা করছেন ঠিকাদার। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা এলজিইডি কার্যালয়ের লোকজনকে ম্যানেজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করছে। বিষয়টি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামকে জানানো হলে তিনি সড়কটি পরিদর্শনের আশ্বাস দেন। পরে সরেজমিন পরিদর্শনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের সত্যতা পেয়ে তা অপসারণের নির্দেশ দেন তিনি।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কড়ইচড়া ইউনিয়নের আনন্দ বাজার থেকে ভাংবাড়ী পর্যন্ত দুই হাজার ১০০ মিটার সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ৫৮৭ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। তবে কাজটি বাস্তবায়ন করছেন জামালপুরের স্থানীয় ঠিকাদার ফিরোজ ও বাবুল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির নির্মাণ কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। তবে তখন কাজের স্থানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি কিংবা এলজিইডির কার্যালয়ের কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সড়কটিতে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে না। নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করায় সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এভাবে কাজ চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই সড়কে খানাখন্দের সৃষ্টি হতে পারে। এত বড় প্রকল্পের কাজ চললেও যথাযথ তদারকি চোখে পড়ছে না বলেও অভিযোগ তাদের।

এ বিষয়ে স্থানীয় ঠিকাদার বাবুলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সড়কটির তদারকির দায়িত্বে থাকা উপজেলা এলজিইডি কার্যালয়ের সার্ভেয়ার আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি সড়কটির নির্মাণকাজ সম্পর্কে অবগত নন বলে জানান। পরে তিনি এই প্রতিবেদককে বলেন, ওই সড়কের দায়িত্বে আমি আছি। আমাকে না জানিয়েই তারা কাজ করছেন।

উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, সড়কটি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছি। নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছি।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ

আপডেট সময় ০৭:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬