ঢাকা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

জামালপুর : ‘দহন দিনের সাতকাহন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রবাসজীবন মানুষকে ভৌগোলিকভাবে দূরে সরিয়ে রাখলেও শেকড় থেকে বিচ্ছিন্ন করতে পারে না। স্মৃতি, সমাজ, স্বদেশ আর মানুষের প্রতি দায়বদ্ধতা কখনো কখনো কবির কলমে হয়ে উঠে আরও গভীর।

দূরদেশে বসেও কবি জাহিদ মামুনের কবিতায় উঠে এসেছে বাংলাদেশ, এই দেশের সমাজবাস্তবতা ও মানুষের জীবনের নানা অনুষঙ্গ। তার তৃতীয় কাব্যগ্রন্থ ‘দহন দিনের সাতকাহন’ যেন সেই স্বদেশচিন্তা ও জীবনবোধেরই কাব্যিক প্রকাশ।

‘তোমরা আমাকে যেদিন প্রান্তরে ছেড়ে গেলা, আমি সেখানে সেদিন জনারণ্যের স্বপ্ন বুনেছি’, এমন ব্যঞ্জনাময় পঙ্‌ক্তিকে ধারণ করে প্রকাশিত হয়েছে বইটি।

৯ নভেম্বর, সোমবার রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে কাব্যগ্রন্থটির প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

লোকজ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে আয়োজন।

কবি আলী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক। মুখ্য আলোচক ছিলেন জামালপুর কবিতা পরিষদের সভাপতি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক বলেন, সমকালীন কবিতা সরাসরি বক্তব্য দেওয়ার পরিবর্তে রূপক, ইঙ্গিত ও অর্থের নানা স্তরের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে। ফলে কবিতার অন্তর্নিহিত ভাব বুঝতে পাঠককে গভীরভাবে পাঠ করতে হয়।

তিনি বলেন, কবিতার অর্থ বিসর্জন দিয়ে কবিতা লেখা হয় না। ‘দহন দিনের সাতকাহন’ এর কবিতাগুলোর অর্থ উদ্ধার, ব্যাখ্যা ও বিশ্লেষণে ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কাব্যগ্রন্থটির কবিতা সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, কবি জাহিদ মামুন দীর্ঘদিন প্রবাসে থাকলেও তাঁর কবিতায় প্রবাসজীবনের দৃশ্যপটের চেয়ে বাংলাদেশের সমাজ ও বাস্তবতার প্রতিফলন বেশি দেখা গেছে। কবির এই স্বদেশমুখী দৃষ্টিভঙ্গি তার কাছে বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের মনোজগতে কখনো কখনো একাধিক দেশের অস্তিত্ব থাকে। জন্মভূমি ও বসবাসের দেশ-দুটিই মানুষের অনুভূতি ও সৃজনশীলতায় প্রভাব ফেলে।

বিশ্বসাহিত্যের বিভিন্ন কবি-সাহিত্যিকের উদাহরণ টেনে তিনি বলেন, কবির কল্পনা ও সাহিত্যকর্মে দেশ, ইতিহাস ও সাংস্কৃতিক শেকড়ের প্রভাব গভীরভাবে প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী, কবি মাহাবুব বারী, কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী, সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মনোয়ার হোসেন মুরাদ, জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালি রনজু, সংস্কৃতিব্যক্তিত্ব অরুপ কুমার কাহালি প্রমুখ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাগর মুখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা কবিতার সমকালীন ভাষা, রূপকনির্ভর প্রকাশ, কবির জীবনবোধ এবং সাহিত্যে স্বদেশচেতনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

দহন দিনের সাতকাহন কাব্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পাঁচটি কবিতা আবৃত্তি করা হয়। বাচিক শিল্পী জয়শ্রী ঘোষ, আহমেদ কাদরী লিটন, জাকিরুল হক মিন্টু, নাদিয়া রায়হান মিথুন ও রোদসী আবৃত্তিতে অংশ নেন।

সব মিলিয়ে ‘দহন দিনের সাতকাহন’ এর প্রকাশনা অনুষ্ঠান কেবল একটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনে সীমাবদ্ধ থাকেনি; বরং কবিতা, সাহিত্য ও স্বদেশভাবনাকে ঘিরে জামালপুরের সাহিত্য-সংস্কৃতিমহলের মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

আপডেট সময় ০৯:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬