ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা

ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর : যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ইউনুছ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের মামলায় প্রায় এক দশক পর আসামি ইউনুছ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

৯ নভেম্বর, সোমবার সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইউনুছ আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারেরচর গ্রামের গাজী রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর বাবার বাড়ি ও আসামির বাড়ি একই গ্রামে পাশাপাশি। এই সুযোগে ইউনুছ আলী বিভিন্ন সময়ে ওই নারীকে কুপ্রস্তাব ও অশালীন কথাবার্তা বলতেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তার মুঠোফোন নম্বর সংগ্রহ করে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করতে থাকেন। বিষয়টি পরিবারকে জানানো হলে আসামি আরও ক্ষিপ্ত হয়ে উঠেন।

এজাহারের বর্ণনা অনুযায়ী, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে ওই নারী তার বাবার বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে যান। আগে থেকে ওতপেতে ইউনুছ আলী পেছন দিক থেকে তাকে ধরে মুখ চেপে ধরে জোর করে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আসামি পালিয়ে যান। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়া হয়।

এজাহারে বলা হয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আসামি বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে তা বাস্তবায়ন করেননি। সামাজিক মানসম্মানের ভয়ে ভুক্তভোগী প্রথমদিকে আইনি পদক্ষেপ নিতে দ্বিধায় ছিলেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক সাংবাদিকদের জানান, ভুক্তভোগী নারী জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু মামলা নম্বর ১৭০/২০১৭ হিসাবে নথিভুক্ত হয়। এর আগে দেওয়ানগঞ্জ থানায় মামলা নম্বর ২৭, তারিখ ২৪ অক্টোবর ২০১৬ এবং জিআর মামলা নম্বর ২৬৬(২)/২০১৬ হিসেবে মামলাটি নথিভুক্ত হয়।

তিনি আরও জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০-এর ৯(১) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড

ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৮:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬