ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েই গণফোরাম থেকে বহিষ্কার মনসুর

বাংলারচিঠি ডটকম ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

৭ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে মনসুরের বহিষ্কারের বিষয়টি জানায় গণফোরাম।

এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন গণফোরাম নেতা সুলতান মনসুর। তবে একই দলের সিলেট-২ আসন থেকে নির্বাচিত প্রার্থী মুকাব্বির খান আপাতত শপথ নিচ্ছেন না বলে গণফোরাম থেকে ৬ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সারা দেশে ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী ৮ জনের মধ্যে ধানের শীষে ৭ জন প্রার্থী বিজয়ী হয়। যাদের মধ্যে বিএনপি মনোনীত বিজয়ী ৬ প্রার্থী শপথ নেবেন না বলে দলটির পক্ষ থেকে একাধিকবার জানানো হয়।

এ সময় সুলতান মনসুর বলেন, ‘সব কথার উত্তর আমি দেবো না। আমি জাতীয় ঐক্যফ্রন্টের একজন প্রতিনিধি। কাজেই জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। উনারা যা সিদ্ধান্ত নিয়েছেন উনারা নেবেন। তবে একটা কথা বলতে পারি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতাকে জানিয়েই আমি এটা করেছি। এ ছাড়া আমি অন্য সাত নির্বাচিত সদস্যকে আহ্বান জানাচ্ছি তারা যেন ভবিষ্যতে শপথ নিয়ে জাতীয় সংসদে এসে জনগণের বক্তব্য তুলে ধরেন।’
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েই গণফোরাম থেকে বহিষ্কার মনসুর

আপডেট সময় ০৬:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯