ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন

জামালপুর : প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। ছবি : বাংলারচিঠিডটকম

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা ও তাদের কৃতিত্বের স্বীকৃতি দিতে সিরাজগঞ্জে ৮৫২ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিয়েছে মানবকল্যাণমুখী প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন। জেলার বিভিন্ন উপজেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির এসব মেধাবী শিক্ষার্থী এ বৃত্তি ও সম্মাননা পেয়েছে।

৮ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন প্রধান অতিথি ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। খাজা টিপু সুলতান বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শুধু ভাল ফলাফল করলেই হবে না। শিক্ষার্থীদের ভাল মানুষ হিসাবেও গড়ে উঠতে হবে। সত্য কথা বলা, প্রতারণা থেকে বিরত থাকা, অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তির এই সময়ে মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান, সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফাউন্ডেশনের আয়োজনে মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক পর্ব ‘মেধায় মাতি’। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় অনুষ্ঠিত এ পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। এতে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানটি ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেলের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।

আয়োজকেরা জানান, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে রাজধানীর শ্যামলীবাগ-শ্যামলী এবং শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিনামূল্যে চিকিৎসাপত্র ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (র.) এর নেছবতভুক্ত অসচ্ছল ও কর্মক্ষম ভক্তদের ‘ছাদকা-ই-জারিয়া’ হিসাবে এককালীন মূলধন সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে ফাউন্ডেশন। বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভাল ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জামালপুর : শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। ছবি : বাংলারচিঠিডটকম

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন

আপডেট সময় ০৯:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬