ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি

মাদারগঞ্জ : আগুনে গোয়ালঘর ও চারটি গরু পুড়ে মারা যাওয়ায় নি:স্ব হয়ে পড়েছেন কৃষক নদর আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গরু পুড়ে মারা গেছে। গুরুতর দগ্ধ হয়েছে আরও দুটি গরু। এ ঘটনায় গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, এতে তার প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

৪ অক্টোবর, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক নদর আলী মণ্ডল ওই গ্রামের মৃত ভূঁইয়া মণ্ডলের ছেলে।

নদর আলী জানান, প্রতিদিনের মত রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হঠাৎ গোয়ালঘর থেকে গবাদিপশুর ডাক-চিৎকার শুনে তিনি বাইরে এসে দেখেন, গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে চারটি গরু পুড়ে মারা যায়। গুরুতর দগ্ধ অবস্থায় দুটি গরুকে উদ্ধার করা হয়। তাদের শরীরের অধিকাংশ স্থান ঝলসে গেছে। তবে গোয়ালঘরে থাকা ১৪টি ভেড়া অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারের লিকেজ অথবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কান্নাজড়িত কণ্ঠে কৃষক নদর আলী মণ্ডল বলেন, আমার ছয়টি গরু ছিল। এর মধ্যে চারটি চোখের সামনে পুড়ে মারা গেল। বাকি দুটির অবস্থাও ভাল না। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার আল আমিন এই প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি গরুকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর দগ্ধ দুটি গরুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এই প্রতিবেদককে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন থাকবে। ক্ষয়ক্ষতির বিবরণ উল্লেখ করে লিখিত আবেদন করলে সরকারি তহবিল থেকে প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হবে।

জনপ্রিয় সংবাদ

চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি

আপডেট সময় ০৮:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬