ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান

মাদারগঞ্জ : ঋণগ্রহীতাদের দেওয়া হয় একটি করে পেয়ারা গাছের চারা। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অপ্রধান শস্যদলের ২২ সদস্যের মাঝে আট লাখ ৭৯ হাজার ৫০০ টাকা ঋণ সহায়তা ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর, বুধবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পল্লী ভবন চত্বরে এই ঋণ সহায়তা বিতরণ করা হয়। ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী মধ্যপাড়া অপ্রধান শস্যদলের সদস্যদের মধ্যে এই ঋণ বিতরণ করা হয়।

ঋণ বিতরণ অনুষ্ঠানে ঋণগ্রহীতা ২২ জন সদস্যের প্রত্যেককে একটি করে পেয়ারা গাছের চারা দেওয়া হয়। ২০২৫-২০২৬ অর্থবছরে বিতরণকৃত ঋণ থেকে আদায়কৃত সেবামূল্যের উপর দলের ম্যানেজারকে কমিশন প্রদান করা হবে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী ও অপ্রধান শস্যদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন বলেন, অপ্রধান শস্য যেমন- ডাল, তেল ও মশলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এই ঋণ সহায়তা দেওয়া হয়েছে। সরকারঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঋণগ্রহীতা ২২ সদস্যের প্রত্যেককে একটি করে পেয়ারা গাছের চারা দেওয়া হয়েছে।

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান

আপডেট সময় ১০:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬