ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

শেরপুর : অতিথিবৃন্দের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন শেরপুর প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি, পরিবেশবিদ, সংগঠক ও আলোকচিত্রী মো. মুগনিউর রহমান মনি। ছবি : বাংলারচিঠিডটকম

এপেক্স ক্লাব অব শেরপুরের উদ্যোগে ৩য় পালাবদল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের রঘুনাথ বাজার এলাকায় অবস্থিত ইনভাইট চায়নিজ এন্ড থাই রেস্টুরেন্ট মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা-১ এর গভর্নর এপেক্সিয়ান ডাক্তার মো. সালাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব এপেক্সিয়ান সাখাওয়াত হোসেন, এপেক্সিয়ান এম. এইচ. পাশা, এপেক্স ক্লাব অব শেরপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান ডাক্তার এ. এ. এম. আবু তাহের।

এপেক্স ক্লাব অব শেরপুরের বিদায়ী সভাপতি এপেক্সিয়ান মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে পালাবদল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব শেরপুরের নবনির্বাচিত সভাপতি এপেক্সিয়ান মো. আব্দুল মান্নান, সেক্রেটারী ডিএনই এপেক্সিয়ান মো. আলমগীর হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এপেক্স ক্লাব অব শেরপুরের নেতৃবৃন্দ। পরে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য শেরপুর প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি, পরিবেশবিদ, সংগঠক ও আলোকচিত্রী মো. মুগনিউর রহমান মনি’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি এপেক্সিয়ান ডাক্তার মো. সালাহ উদ্দিন বলেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য বেশি বেশি মানবিক গুণের অধিকারী ব্যক্তিদের এ সংগঠনে যুক্ত করতে হবে। আমাদের সবাইকে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বর্ষার এ মৌসুমে বেশি করে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬