ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বজ্রপাতে মুদি দোকানে অগ্নিকাণ্ড

সরিষাবাড়ী : আকস্মিক বজ্রপাতে পুড়ে যায় কহিনুর ইসলামের মুদি দোকান। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি রেলস্টেশন এলাকায় আকস্মিক বজ্রপাতে একটি মুদি ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

২৭ মে, বুধবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি রেলস্টেশন সংলগ্ন পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, তারাকান্দি রেলস্টেশন এলাকায় কহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে মুদি দোকান পরিচালনা করে আসছিলেন। দোকানটিই ছিল তার পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। প্রতিদিনের ন্যায় ২৭ মে ভোরে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান কহিনুর ইসলাম। এরপর বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে দোকানে আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে পুরো দোকান। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতায় দোকানের ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী মুদি দোকানদার কহিনুর ইসলাম বলেন, দোকানটিই ছিল আমার একমাত্র আয়ের উৎস। সেটিও বজ্রপাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। পরিবার পরিজন নিয়ে চলার মত কোন সম্বল আর রইল না।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন এ প্রতিবেদককে বলেন, সকালে বৃষ্টির মধ্যে তারাকান্দি রেলস্টেশন এলাকায় বিকট শব্দে বজ্রপাত ঘটে। এ সময় বজ্রপাতে ওই মুদি দোকানে আগুন ধরে যায়। মুহূর্তেই দোকানটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারিভাবে সহায়তা পেলে ওই দোকানি উপকৃত হবেন।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বজ্রপাতে মুদি দোকানে অগ্নিকাণ্ড

আপডেট সময় ১০:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬