ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)

নিরঙ্কুশ জয় পেলেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল

মাদারগঞ্জ : বিপুল ভোটে বিজয়ী মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাতে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।

ঘোষিত ফল অনুযায়ী এ আসনের ১৫৪টি ভোটকেন্দ্র ও একটি পোস্টাল ভোট গণনাকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে মোস্তাফিজুর রহমান বাবুল পেয়েছেন দুই লাখ সাত হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।

ফলাফলে দেখা যায়, মোস্তাফিজুর রহমান বাবুল এক লাখ ২৫ হাজার ৯৮২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৩৪ হাজার ৬২৩ জন। এবারের নির্বাচনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)

নিরঙ্কুশ জয় পেলেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল

আপডেট সময় ০৯:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬