ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : নির্বাচনি গণমিছিলে ভোটার জনতার উদ্দেশ্যে হাতনেড়ে ভোট প্রার্থনা ও শুভেচ্ছা জানান ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি দলীয় প্রার্থী আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আমার বিশ্বাস যে বিএনপি জনগণের জন্য এত সংগ্রাম করেছে। যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের মুক্তির স্বপ্ন নিয়ে জীবনকে উৎসর্গ করেছেন। যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসিত জীবনে থেকে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছেন। যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছেন। যে বিএনপির অসংখ্য নেতা-কর্মী জেল জুলুম মোকাবেলা করে জনগণের মুক্তির সংগ্রাম করেছে। আমার বিশ্বাস আজ বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে বিএনপি, এটি এখন রাজনীতির বাস্তবতা। বাংলাদেশের রাজনীতির বাস্তবতায় বিএনপির প্রতিদ্বন্দী সমপর্যায়ের কোন রাজনৈতিক প্রতিপক্ষ নাই।

৮ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে গণমিছিলপূর্ব নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি একক জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই নির্বাচনে বিএনপির সেই অবদান এবং বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক আপোষহীন নেতৃত্ব শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশের মানুষ বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে।

জামালপুর : নির্বাচনি গণমিছিলে ভোটার জনতার উদ্দেশ্যে ভোট প্রার্থনা ও শুভেচ্ছা জানান ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি বলেন, আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি এই জামালপুরের উন্নয়নে কাজ করার জন্য। জামালপুরের উন্নয়নে কাজ করার স্বপ্ন নিয়ে রাজনীতির ময়দানে সবসময় আপনাদের পাশে থেকেছি। আমি গত ৩০ বছরের জীবনে আমার জীবনের অনেক চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে এই জামালপুরের প্রতিটি জনপদে আপনাদের সাথে সরব উপস্থিত থাকার আন্তরিক চেষ্টা করেছি।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ধর্মীয় অঙ্গন, সামাজিক অঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গনসহ প্রতিটি অঙ্গনে আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাজ করার চেষ্টা করেছি। আমি সেই স্বপ্ন নিয়েই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক আমাদের কাঙ্খিত নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য সবাইকে আহবান জানাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি প্রার্থীর পক্ষে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়। গণমিছিলপূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে ফৌজদারী মোড় থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়িয়া বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। গণমিছিলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষের ঢল নামে।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ১০:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬