ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জিল বাংলা চিনি কলে আখচাষিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : বক্তব্য রাখেন জিলবাংলা চিনিকলের ব্যবস্হাপনা পরিচালক মো. তরিকুল আলম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আখচাষিদের সাথে ২০২৫-২৬ রোপণ মৌসুমে আগাম আখচাষ বৃদ্ধি এবং ২০২৫-২৬ মাড়াই মৌসুমে চিনিকলে পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর, সোমবার জিল বাংলা চিনিকলের সর্বস্তরের আখচাষিদের ব্যানারে বেলতলী এলাকায় সাবেক কাউন্সিলর রনজু আহম্মেদের বাড়ির উঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিলবাংলা চিনিকলের ব্যবস্হাপনা পরিচালক মো. তরিকুল আলম। তিনি বলেন, চিনিকল এলাকায় আগাম আখচাষ বৃদ্ধি এবং ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমে চিনিকলে পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহ করতে হবে। একই সাথে বেশি বেশি আখ রোপণ করে মিলটির চিনি উৎপাদন বৃদ্ধি করতে হরেব।

জিল বাংলা চিনিকলের মহাব্যবস্হাপক (কৃষি) কাওছার আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মো. রনজু আহম্মেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিলা বাংলা চিনিকলের ডিজিএম (সিপি) মোস্তাফিজুর রহমান, ডিজিএম (সম্প্রসারণ) জহিরুল ইসলাম, এসএসিডিও খলিলুর রহমান, এসএসিপিও শাহীনুর আলম প্রমুখ। আখচাষি আলী আজাদ, আব্দুল খালেক, মজিবর রহমান, গোলাম মোস্তফা ও ফজলু মিয়া। সভা সঞ্চালনা করেন সাবজোন-এ প্রধান ও এএম (সম্প্রসারণ) মো. ওয়াহেদুর রহমান।

মতবিনিময় সভায় জিল বাংলা চিনিকল কর্তৃপক্ষ ছাড়াও শতাধিক আখচাষি অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জিল বাংলা চিনি কলে আখচাষিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫