ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান শুরু

জামালপুর : ফৌজদারি মোড়ে শহররক্ষা বাঁধে চলছে পরিচ্ছন্নতা অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

‘পরিচ্ছন্ন নগর গড়ি, ঘর বাড়ি পথ পরিষ্কার করি’ এ স্লোগান সামনে রেখে জামালপুর শহরকে আগাছা ও আবর্জনামুক্ত করার লক্ষ্যে ১৭ সেপ্টেম্বর, বুধবার দিনব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

১৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ আল রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আনসার ও ভিডিপির উপ-পরিচালক মীর বাহার শাহাদৎ হোসেন ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম এতে অংশ নেন।

জামালপুর : পৌরসভা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ আল রশিদ ও জেলা আনসার ও ভিডিপির উপ-পরিচালক মীর বাহার শাহাদৎ হোসেনসহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। ছবি : বাংলারচিঠিডটকম

পরিচ্ছন্ন কাজে দেড় শতাধিক আনসার সদস্য ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সক্রিয় অংশ নেন। বৃষ্টির কারণে পরিচ্ছন্নতা কাজে কিছুটা বিঘ্ন ঘটে। ব্রহ্মপুত্র সেতু পর্যন্ত সংযোগ সড়ক, শহর রক্ষা বাঁধের সকল আগাছা এবং আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। শহরের সর্বত্র পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে।

এ ব্যাপারে পৌর প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি জামালপুর শহরকে পরিচ্ছন্ন রাখতে। তবে জনসচেতনতা সৃষ্টি না হলে এ ধরনের অভিযানের স্বার্থকতা থাকবে না। তিনি পৌরসভার নাগরিকদের উদ্দেশে বলেন, নির্দিষ্ট স্থানে সকাল ৮ টার মধ্যে আবর্জনা জমা রাখুন। পৌরসভার গাড়ি ময়লা নিয়ে যাবে। যত্রতত্র কেউ ময়লা ফেললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর : পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন আনসার সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম বলেন, কমিউনিটির উদ্যোগ এবং সচেতনতা ব্যতীত স্থায়ীভাবে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়। মহল্লায় মহল্লায় কমিটি করে আবর্জনা ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান শুরু

আপডেট সময় ০৮:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫