ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বকশীগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

বকশীগঞ্জ : খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীর দোয়া মাহফিলে মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ১৫ আগস্ট, শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ।

দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, সাবেক জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক আইনজীবী মোকাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক নুর ইসলাম তোতা, মোতালেব সরকার ও আবদুল হামিদ, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ছানু সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির সাবেক সদস্য ভাটি সাইফুল, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শেখ রহমত আলী প্রমুখ।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার প্রতীক। তার আপোসহীনতার কারণেই ১৫ বছরের ফ্যাসিস্ট হটাও আন্দোলন বেগবান হয়েছে। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে সংগ্রাম চালিয়ে গেছেন। এই জাতি দেশনেত্রীকে সারাজীবন মনে রাখবেন।

এছাড়াও বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন এবং তার রোগমুক্তি কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বকশীগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

আপডেট সময় ০৯:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫