ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

ইউরোপা লিগ: অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে ম্যান ইউ

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ৯ গোলের ম্যাচে অবিশ্বাস্য জয়ে ইউরোপা ফুটবল লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেষ্টার ইউনাইটেড। ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে ম্যান ইউ ৫-৪ গোলে হারিয়েছে লিঁওকে। অথচ ম্যাচের ১০৯ মিনিট পর্যন্ত ৪-২ গোলে পিছিয়ে ছিল ম্যান ইউ। ম্যাচের শেষ ৭ মিনিটে ৩ গোল করেছে ম্যান ইউ। প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে ম্যাচ জিতে নেয় ম্যান ইউ।

ঘরের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ম্যানচেষ্টার ইউনাইটেড। দলের হয়ে ১০ মিনিটে মানুয়েল উগার্তে এবং প্রথমার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে দিয়াগো দালোত গোল করেন।

দ্বিতীয়ার্ধে দুই গোল পরিশোধ করে ম্যাচে সমতা আনে লিঁও। ৭১ মিনিটে লিঁওর কোরেটিন টোলিসো ও ৭৭ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকো গোল করেন।

নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর ২-২ সমতা থাকায় অতিরিক্ত ৩০ মিনিট খেলার বাঁশি বাজান রেফারি।

১০৪ মিনিটে রায়ান চেরকি এবং ১০৯ মিনিটে পেনাল্টি থেকে আলেকজান্দ্রে লাকাজেতের গোলে ম্যাচে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় লিঁও। ঐ অবস্থায় ম্যাচ জয়ের আশাই ছেড়ে দিয়েছিল ম্যান ইউ সমর্থকরা।

কিন্তু ম্যাচের শেষ ৭ মিনিটে তিন গোলে অবিশ্বাস্য জয়ের পায় ম্যান ইউ। ১১৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ও ১২০ মিনিটে কোভি মাইনো গোল করে ম্যাচে ৪-৪ সমতা ফেরান।

১২১ মিনিটে ম্যান ইউর জয় নিশ্চিত করেন হ্যারি ম্যাগুইরে। ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ।

অবিশ্বাস্য জয়ের পর ম্যান ইউ কোচ রুবেন আমোরিম বলেন, ‘শেষ দুই গোলে গ্যালারির উল্লাস অসাধারণ। সামনের পথচলায় আমরা এটি লালন করতে পারি। এসব কারণেইতো এই খেলাটা আমরা এত ভালোবাসি। কোচ হিসেবে এই যে এত হতাশা, মৌসুমজুড়ে এমন বিবর্ণ সময়, বাজে সব মুহূর্ত, সবকিছুই আলিঙ্গন করে নেওয়া যায় এরকম কিছু মুহূর্তের জন্য।’

তিনি আরও বলেন, ‘এমন মৌসুমে এ ধরনের জয় অনেক ফুটবলারকেই সহায়তা করতে পারে। সমর্থকদের সাথে খেলোয়াড়দের যোগাযোগ তৈরি হয়। কিছু সময়ের জন্য আমরা ভুলে যেতে পারি যে কতটা বাজে মৌসুম আমরা পার করেছি।’

আগামী ২ মে সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলতে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

ইউরোপা লিগ: অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে ম্যান ইউ

আপডেট সময় ০৯:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫