ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে কৃষি উদ্যোক্তা বাছাইয়ে কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর : কৃষি উদ্যোক্তা বাছাই কর্মশালায় বক্তব্য রাখেন ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার কৃষি বিপণন অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় জামালপুরের জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।

জামালপুর শহরের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় পার্টনার প্রকল্পের জ্যেষ্ঠ মনিটরিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদপ্তরের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এক্সপোর্ট এন্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট কনসালটেন্ট ড. মাহবুব আলম।

এছাড়াও জামালপুর কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, বিএডিসির (বীজ বিপনন) উপ-পরিচালক প্রিয়তোষ রায়, বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবর, জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, কৃষি উদ্যোক্তা সুমন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, কৃষকেরা নানা প্রতিকূলতার ভেতর দিয়ে অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেন। কিন্তু কৃষকেরা তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান না। নানা সীমাবদ্ধতার কারণে কৃষকের পক্ষে পণ্যের বাজার যাচাই করা সম্ভব হয় না এবং কৃষক বঞ্চিত হয়। তাই কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে বিক্রির লক্ষ্যে কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে।

বক্তারা আরও বলেন, কৃষকদেরকে একত্রিত করে উৎপাদিত ফসল বিক্রির সুযোগ তৈরি ও কৃষকদের মধ্যে থেকেই কৃষি উদ্যোক্তা সৃষ্টি করা হচ্ছে। এতে করে একদিকে উপযুক্ত দাম পেয়ে কৃষক লাভবান হবে, উদ্যোক্তা তৈরি হবে, অপরদিকে মধ্যস্বত্বভোগীর কবল থেকে কৃষক ও ভোক্তা মুক্তি পাবেন। ভোক্তারা স্বল্প মূল্যে কৃষিপণ্য ক্রয় করতে পারবে। ইতিমধ্যে বেশ কয়েকজন কৃষি উদ্যোক্তা তৈরি হয়েছেন। তারা তাদের নিজেদের জমিতে ও অন্যান্য কৃষকের জমিতে উৎপাদিত ফসল বিক্রি না করে প্রক্রিয়াজাত করে বিক্রি করছেন। বিশেষ করে হলুদ, মরিচ, ধনিয়াসহ বিভিন্ন মশলা জাতীয় পণ্য গুড়া করে প্যাকেটজাত করে, আচার তৈরি করে ও অন্যান্য ফসল সরসরি বাজারে বিক্রি করা হচ্ছে।

দিনব্যাপী এই কর্মশালায় অর্ধশতাধিক কৃষি উদ্যোক্তা অংশ নেন।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে কৃষি উদ্যোক্তা বাছাইয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫