ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক লাভলুর মোটরসাইকেল চুরি

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

দৈনিক আলোকিত সকাল পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি মো. রিয়াজুর রহমান লাভলুর বোসপাড়ার ভাড়া বাসা থেকে ১২৫ সিসি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল চুরি করেছে দুর্বৃত্তরা। ২৯ জানুয়ারি গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।

সাংবাদিক মো. রিয়াজুর রহমান লাভলু জানান, ২৯ জানুয়ারি গভীর রাতে বাসার নিচতলার কেচিগেটের তালা ভেঙে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি ভোরে ঘুম থেকে জেগে মোটরসাইকেল চুরির বিষয়টি টের পান। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ২৯ হাজার ৯০০ টাকা। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠি ডটকমকে বলেন, সাংবাদিক লাভলুর মোটরসাইকেল চুরির ঘটনায় অজ্ঞাত আসামি উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন : সরিষাবাড়ীতে মোটরসাইকেল চোরাকারবারি গ্রেপ্তার

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সাংবাদিক লাভলুর মোটরসাইকেল চুরি

আপডেট সময় ১১:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯