ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

অতিথিদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান।

তিনি বলেন, শীত নিবারণের জন্য চলতি মৌসুমে দরিদ্র মানুষের মাঝে উপজেলার প্রায় সবগুলো এতিম খানায়, শহরের হাট বাজার রাস্তাঘাট স্টেশনসহ বিভিন্ন পাবলিক প্লেসে অবস্থানকারী দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে কোন অসহায় পরিবার যাতে শীতে কষ্ট না করে সেই লক্ষ্যে প্রশাসনের কার্যক্রম চলমান রয়েছে। তিনি অসহায় পরিবারের দুর্ভোগ লাঘবে তথ্য দিতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রেসক্লাব সভাপতি মুরাদুজ্জামানের সভাপতিত্বে এতে উপজেলা প্রকৌশলী আমিনুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সিএলপি কর্মকর্তা হুমায়ুন কবীর-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা এ সময় উপস্থিত ছিলেন।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ১০:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫