ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা আর নেই

অঞ্জনা। ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা আর নেই। ৩ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

৪ জানুয়ারি শনিবার বেলা সোয়া ১১টায় অঞ্জনার মরদেহবাহী এম্বুলেন্স বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসির ভেতরে প্রবেশ করে। সেখানে আগে থেকেই অপেক্ষা করে ছিলেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

বিএফডিসিতে অঞ্জনাকে শ্রদ্ধা জানান চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, জয় চৌধুরী, মেহেদি হাসান, নির্মাতা চয়নিকা চৌধুরী, নৃত্য পরিচালক আজিজ রেজা, শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও অভিনেতা সনি রহমানসহ চলচ্চিত্র ও অভিনয় জগতের অনেকে।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল জানান, তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে অঞ্জনাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি, কিন্তু অঞ্জনার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিলো ‘দস্যু বনহুর’। এরপর- অশিক্ষিত, গাংচিল, পরিণীতা, অভিযান, আলাদিন আলিবাবা সিন্দাবাদ, আশার আলো, বৌরাণী, সোনার হরিণ, মাটির পুতুলসহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন অঞ্জনা। এছাড়া তিনি উপমহাদেশের অনেক ভাষায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনার সুনাম ছিলো।

‘গাংচিল’সিনেমার জন্য ১৯৮২ সালে এবং ‘পরিণীতা’সিনেমার জন্য ১৯৮৬ সালে পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দীর্ঘদিন অভিনয় না করলেও নিয়মিত সরব ছিলেন চলচ্চিত্র অঙ্গনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদেও নির্বাচিত হয়েছিলেন তিনি।সূত্র:বাসস।

কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা আর নেই

আপডেট সময় ০৬:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫