ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৫৩ বছরেও বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা হয়নি : জামালপুরে মানবাধিকার দিবসে বক্তারা

শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে বিশ্ব মানবাধিকার দিবসে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও শোভাযাত্রা। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা প্রাপ্তির ৫৩ বছর অতিক্রান্ত হলেও মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রগতি নাই। সরকার আসে সরকার যায় মানবাধিকার লঙ্ঘনের মাত্রা শুধু বাড়তেই থাকে।

খুন, গুম, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, দখল, চাঁদাবাজিসহ দুর্বৃত্তায়ন প্রক্রিয়ার গতি প্রবল হয়। মিথ্যা মমলা দিয়ে নিরাপরাদ মানুষকে হয়রানি, অগ্নিসংযোগ, লুটপাটের ধারাবাহিকতা বন্ধ হয়নি। মবজাস্টিসের ভয়ঙ্কর আগ্রাসন এখনো চলছে। অবাধ দুর্নীতি, বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ নগ্নভাবে জাতি দেখে আসছে। এ অবস্থা চলতে থাকলে মহান স্বাধীনতা ও জুলাই, আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ভুলুণ্ঠিত হবে।

১০ ডিসেম্বর মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবসে সকাল ১০টায় দয়াময়ী মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।ছবি: বাংলারচিঠিডটকম

মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মনিরুল হক নোবেল, বেকার সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আয়নাল হক, এইচআরডি নেটওয়ার্ক জামালপুর জেলা কমিটির সদস্য সচিব আরজু আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস।

মানববন্ধন শেষে বিভিন্ন সংগঠন ব্যনার, ফেস্টুনসহকার শোভাযাত্রা বের করে। শহর প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

এখানে সংক্ষিপ্ত সমাবেশে হিউম্যান রাইটস নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম কর্মসূচিতে সক্রিয় অংশ নেয়ার জন্য সকল সংগঠন ও তাদের প্রতিনিধিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

৫৩ বছরেও বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা হয়নি : জামালপুরে মানবাধিকার দিবসে বক্তারা

আপডেট সময় ০৮:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪