ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

হাকিমের সেঞ্চুরিতে জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরিতে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ।

২৯ নভেম্বর শুক্রবার টুর্নামেন্টের প্রথম ও ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানে হারিয়েছে আফগানিস্তানকে। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ১০৩ রান করেন হাকিম।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও, দ্বিতীয় উইকেট জুটিতে ১৪২ রান যোগ করেন ওপেনার কালাম সিদ্দিকি ও হাকিম।

৫টি চার ও ১টি ছক্কায় ১১০ বলে ৬৬ রান করে বিদায় নেন কালাম। তার বিদায়ের পর মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলে বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়।

তবে এক প্রান্ত আগলে ৪৭তম ওভারে সেঞ্চুরি পূর্ন করে আউট হন তিনি। ৮টি চার ও ৪টি ছক্কায় ১৩৩ বলে গড়া হাকিমের ১০৩ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি আফগানিস্তানের ব্যাটাররা। ৪৭ দশমিক ৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয় তারা।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ফয়সাল খান আহমাদজাই। বোলিংয়ে বাংলাদেশের আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে উইকেট নেন।

আগামী পহেলা ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

হাকিমের সেঞ্চুরিতে জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আপডেট সময় ০৪:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪