ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও গম বীজ বিতরণ

প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও গম বীজ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে সার ও গম বীজ বিতরণ করা হয়েছে।

২৭ নভেম্বর বুধবার বিকালে উপজেলার পিংনা ইউনিয়নের মেদুর গ্রাম এলাকায় এ উপলক্ষে দুই শতাধিক কৃষক-কৃষাণীকে নিয়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিদিব জাকিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খায়রুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন প্রমুখ।

এসময় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র দুই শতাধিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও গমের বীজ বিতরণ করা হয়।

এরপর উপজেলার পিংনা ও আওনা ইউনিয়নে কৃষি অফিসের কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন অতিথিরা।

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও গম বীজ বিতরণ

আপডেট সময় ০৭:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪