ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের শেষ টি২০ বৃষ্টিতে পরিত্যক্ত

ক্যারিবিয়ান সফরে ইংল্যান্ডের শেষ ও পঞ্চম টি২০ ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে। পাঁচ ম্যাচের সিরিজে সফরকারী ইংল্যান্ড ৩-১ ব্যবধানে জয়ী হয়েছে।

সেন্ট লুসিয়ায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে পাঁচ ওভারে বিনা উইকেটে ৪৪ রান সংগ্রহ করেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ১৪ ও এভিন লুইস ২৯ রানে অপরাজিত ছিলেন।

প্রথম তিনটি ম্যাচে জয়ী হয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ইংল্যান্ড। শনিবার চতুর্থ ম্যাচে ৫ উইকেটে জয়ী হয়ে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায়।

ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘সিরিজ জিততে পেরে আমরা আনন্দিত। এখানে আমরা অসাধারন কিছু ক্রিকেট খেলেছি। আমাদের মধ্যে জয়ের অভ্যাস ফিরে এসেছে।’

ক্যারিবীয় অধিনায়ক রোভমান পাওয়েল বলেছেন তার দল ধারাবাহিক ভাবে ভাল ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘এটা কঠিন একটি সিরিজ ছিল। জস ও তার দলের কৃতিত্ব এখানে অনেক। আমরাও ভাল খেলার চেষ্টা করেছি , কিন্তু সেটা যথেষ্ট ছিলনা।’

৯ উইকেট নিয়ে সিরিজ সেরা মনোনীত হয়েছেন ইংল্যান্ডের ডানহাতি পেসার সাকিব মাহমুদ।

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের শেষ টি২০ বৃষ্টিতে পরিত্যক্ত

আপডেট সময় ০৩:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪