ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

নাহিদে মুগ্ধ সিমন্স বললেন, ‘গতি কিনতে পাওয়া যায় না’

নাহিদ রানা। ছবি: সংগৃহীত

গতি দিয়েই সবার নজর কেড়েছিলেন তরুণ পেসার নাহিদ রানা। এরপর সাদা পোশাকের ক্রিকেটে দেখিয়েছেন ঝলক। ওয়ানডের অভিষেকেও তুলেছেন গতির ঝড়। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতি তুলে আফগান ব্যাটারদের ভুগিয়েছেন তরুণ এই টাইগার পেসার। নাহিদের এমন পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

১১ নভেম্বর সোমবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সেইসঙ্গে হাতছাড়া করেছে সিরিজও। তবে অভিষেক ম্যাচে নজর কেড়েছেন নাহিদ।

১০ ওভার বল করে ৪০ রানে ২ উইকেট নেন নাহিদ। প্রথম স্পেলে ৫ ওভারে মাত্র ১৩ রান খরচায় নিয়েছিলেন ১ উইকেট। নিয়মিত ১৪৫ কিলোমিটারের ওপর গতি তুলছিলেন, দেড়শো ছাড়িয়েও গেছেন বেশ কয়েকবার। যার কারণে দলের বাকি বোলারদের থেকে সহজেই আলাদা করা যাচ্ছিল তাকে।

তাই ম্যাচ হারলেও নাহিদের প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মনে হয় গতি আপনি বাজারে কিনতে পারবেন না, কাউকে শেখাতে পারবেন না। সে (নাহিদ রানা) রোমাঞ্চকর প্রতিভা। তাকে যত্ন করে গড়ে নিতে হবে। তাকে দেখে আমার খুব ভালো লেগেছে।’ সূত্র:ইত্তেফাক।

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নাহিদে মুগ্ধ সিমন্স বললেন, ‘গতি কিনতে পাওয়া যায় না’

আপডেট সময় ০৭:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪